জন্ম নিবন্ধন সংশোধন করা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটি আপনার জন্ম নিবন্ধন সনদে থাকা ভুল তথ্য সংশোধন করতে সাহায্য করে। জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের বর্তমান অবস্থা চেক করাও গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে জানতে পারবেন যে আপনার আবেদনটি কী অবস্থায় রয়েছে।
অনলাইনে দেখতে পারবেন জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের বর্তমান অবস্থা এবং চেক করতে পারবে এটি সম্পূর্ণ হয়েছে কিনা। এর জন্য আপনাকে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে, এবং যে বিষয়টি আপনি বুঝতে অসক্ষম হবেন তা অবশ্যই কমেন্টে উল্লেখ্য করে দেবেন। আমরা মন্তব্যের জবাবে আপনার প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব। আলোচনার মূল পর্ব শুরু করা যাক।
[Update] বর্তমান সময়ে এটি পরীক্ষা করতে গেলে আপনাকে লগইন করতে বলা হবে! পূর্বে যাদের একাউন্ট রয়েছে তারা এখানে লগইন করতে পারবেন নতুন করে অ্যাকাউন্ট তৈরি করলে ওটিপি সমস্যার কারণে একাউন্টে স্বয়ংক্রিয় করতে পারবেন না। তাই আপাতত এই সার্ভিসটি বন্ধ রয়েছে আপনি পদ্ধতি দেখে নিতে পারেন সার্ভিস চালু হলে নিয়ম অবলম্বন করে জন্ম নিবন্ধন সনদের সংশোধন আবেদনের অবস্থা অনলাইনে দেখতে পারবেন।
জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের বর্তমান অবস্থা।
জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ একটি নথি ব্যাক্তির জন্য। যদি আপনার জন্ম নিবন্ধন সনদের কোন প্রকার ভুলত্রুটি থাকে এবং আপনি যদি আবেদন করতে চান সমাধানের জন্য তাহলে অনলাইনে সরকারি ওয়েবসাইট ব্যবহার করে আবেদন করা যাবে। যদি আপনি ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন সনদ তৈরি করে থাকেন এক্ষেত্রেও সেটি অনলাইনে আবেদন করা যাবে কোন প্রকার সমস্যা হবে না।
যখন আপনি সঠিকভাবে একটি জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করবেন! এর পরবর্তী সময়ে আপনি চাইলে অনলাইন থেকে দেখতে পারবেন আপনার জন্ম নিবন্ধন সনদের বর্তমান অবস্থা কি এবং এটি তৈরি হয়েছে কিনা। যদি প্রক্রিয়াধীন থাকে এক্ষেত্রে আপনাকে দেখানো হবে। অথবা যদি সম্পূর্ণ হলে আপনি দেখতে পারবেন।
যখন আপনি সংশোধনের জন্য আবেদন করেছিলেন অবশ্যই আপনাকে একটি ফর্ম দেওয়া হয়েছিল। যদি অনলাইনে আবেদন করে থাকেন অবশ্যই প্রিন্ট করে রাখা প্রয়োজন ফর্মটি। কেননা সেখানে কি ট্রাকিং নাম্বার রয়েছে যেটি ব্যবহার করে আপনি অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন অবস্থা দেখতে পারবেন। এর জন্য অবশ্যই ট্র্যাকিং কোড প্রয়োজন হবে। এটি ব্যতীত কোন উপায় নেই।
আপনি যদি নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেন। অথবা যে কোন সমস্যার কারণে জন্ম নিবন্ধন সংশোধন করেন এই পদ্ধতি অবলম্বন করে এবং ট্রাকিং নাম্বার ব্যবহার করে অনলাইনে দেখতে পারবেন আপনার জন্ম নিবন্ধন সনদের বর্তমান অবস্থা। যদি এটি বাতিল করা হয়ে থাকে তাহলে বাতিল করার কারণ উল্লেখ করা থাকবে।
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন ট্র্যাকিং নাম্বার।
যখন আপনি অনলাইনে জন্ম নিবন্ধন সনদের সংশোধনের জন্য আবেদন করবেন, আপনাকে আবেদন শেষে একটি ফর্ম দেওয়া হবে। যেখানে অনেকগুলি বিষয় উল্লেখ করা থাকবে এবং ফরমের উপরে দেখতে পারবেন একটি ট্রাকিং কোড রয়েছে। যা ট্র্যাকিং নাম্বার হিসেবে পরিচিত। এটি ব্যবহার করে অনলাইনে দেখতে পারবেন সংশোধিত আবেদন করা সনদের বর্তমান অবস্থা।
এটি আপনি দুইভাবে পেতে পারেন। আপনি যে নাম্বারটি ব্যবহার করেছেন জন্ম নিবন্ধন সংশোধন করার সময় সেই নাম্বারে এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে। অথবা আপনি যে ফর্ম পাবেন এখানে দেখতে পারবেন ট্রাকিং নাম্বারটি রয়েছে। আর যদি আপনি অফলাইনে সংশোধনের জন্য আবেদন করেন তাহলে ইউনিয়ন পরিষদ হতে আপনাকে একটি নতুন স্লিপ বা ফরম দেওয়া হবে। যেখানে এই ট্রাকিং নাম্বারটি খুঁজে পাবেন।
এটি ছাড়া কিন্তু অনলাইনে কোনভাবেই আপনি জন্ম নিবন্ধন সনদ সংশোধনের অবস্থা জানতে পারবেন না। এটি প্রয়োজন হবে এবং আপনি কি কারণে জন্ম নিবন্ধন আবেদন করেছেন তা বাছাই করে ও জন্ম তারিখ দিয়ে বর্তমান অবস্থা দেখা যাবে। নিচে আমরা ধাপ গুলি দেখার চেষ্টা করব। “জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের বর্তমান অবস্থা” সার্ভার কাজ শুরু করে দিলে আপনি অনলাইনে এটি চেক করতে পারবেন। নিচের নিয়ম অনুসরণ করুন।
জন্ম নিবন্ধন সংশোধন বর্তমান অবস্থা দেখার নিয়ম।
জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের বর্তমান অবস্থা দেখতে ডিজিট: https://bdris.gov.bd/br/application/status এরপর আবেদনের ধরন নির্বাচন করবেন Application ID সঠিক ভাবে দিয়ে জন্ম তারিখ (DD-MM-YYY) দিয়ে দেখুন বাটনে ক্লিক করলে জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের বর্তমান অবস্থা দেখতে পারবেন।

উপরের নিয়ম যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ নিয়মটি ফলো করবেন। আশা করি আপনি যেকোনো কারণে জন্ম নিবন্ধন সম্পর্কিত কোনো সমস্যা থাকলে তা সমাধান করার পরবর্তী সময় এখান থেকে জেনে নিতে পারবেন আপনার সনদের সমস্যার সমাধান হয়েছে কিনা। অথবা কোন কারনে যদি আপনার আবেদনকে বাতিল করা হয় তাহলে এখানে কিন্তু উল্লেখ্য করা থাকবে।
আপনি পুনরায় নতুন করে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে সকল সার্ভিস চালু না থাকলেও যে সমস্ত সার্ভিস চালু রয়েছে এগুলো ব্যবহার করতে পারবেন। বাকি সার্ভিসগুলো খুব দ্রুত সময়ের মধ্যে চালু করবে আশা করা যায়।
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা দেখার ধাপ।
জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দেখার তিনটি ধাপ রয়েছে। যা অবলম্বন করে আপনি অনলাইনে দেখতে পারবেন আপনার জন্ম নিবন্ধন সনদ সংশোধনের জন্য যে আবেদনটি করেছেন তা কি অবস্থায় রয়েছে বা সম্পূর্ণ হয়েছে কিনা।
- আবেদনের ধরন।
- অ্যাপ্লিকেশন আইডি।
- জন্ম তারিখ।
আবেদনের ধরন: প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে আবেদন করার ধরন। অর্থাৎ আপনি কোন বিষয়ে আবেদন করেছিলেন সংশোধনের জন্য। অথবা আপনি যদি নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেন এ ক্ষেত্রেও কিন্তু এখান থেকে আপনাকে ধরন নির্বাচন করতে হবে।
অ্যাপ্লিকেশন আইডি: আমি পূর্বেই বলেছি যখন আপনি কোন তথ্য সংশোধনের জন্য আবেদন করবেন, সাবমিট করার পর আপনাকে প্রিন্ট করতে বলা হবে একটি নতুন ফর্ম। যেখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন আইডি নামের একটি সিরিয়াল নাম্বার রয়েছে। এটি ব্যবহার করে জন্ম নিবন্ধন বর্তমান অবস্থা দেখা যাবে অনলাইন থেকে।
জন্ম তারিখ: যে সনদ সংশোধনের জন্য আপনি আবেদন করেছেন অবশ্যই সেই সনদের জন্য তারিখটি মনে রাখতে হবে। এটি আপনাকে সর্বশেষ অপশনে প্রদান করতে হবে যদি ভুল প্রদান করেন তাহলে আপনার জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের বর্তমান অবস্থা দেখানো হবে না।
ধাপ: ১: ভিজিট: https://bdris.gov.bd/br/application/status
ধাপ: ২: আবেদনের ধরণ নির্বাচন করুন।
ধাপ: ৩: অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিন।
ধাপ: ৪: জন্ম তারিখ (DD-MM-YYY) বসান।
ধাপ: ৫: “দেখুন” বাটনে চাপ দিন।

ধাপ: ৬: সংশোধন আবেদন ফলাফল দেখুন।

সব কিছু সঠিক থাকলে দেখতে পারবেন আপনার আবেদনটির ফলাফল দেখানো হচ্ছে। এবং যে কারণে আপনি সংশোধনের জন্য আবেদন করেছেন প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট যদি প্রদান করতে পারেন তাহলে দেখানো হবে গ্রহণ করা হয়েছে।
উপরের স্ক্রিনশটে দেখা যাচ্ছে আবেদন গ্রহণের ফলাফল। এ সময় আপনাকে ইউনিয়ন পরিষদ বা নির্বাহী কার্যালয় অফিসে গিয়ে নতুন সংশোধিত জন্ম নিবন্ধনটি সংগ্রহ করতে হবে। অবশ্যই আপনাকে সাথে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি নিয়ে যেতে হবে তারা এটি পুনরায় যাচাই করবেন।
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন বাতিল।
জন্ম নিবন্ধন সংশোধন অনলাইনে অবস্থা দেখতে উপরোক্ত নিয়মগুলি অবলম্বন করতে হবে। যদি যাচাই করার জন্য সকল কিছু সঠিকভাবে দেওয়ার পরও কোন প্রকার তথ্য না আসে এবং নিচে থাকা স্কিনশট এর মত দেখতে পারেন তাহলে বুঝে নিতে হবে আপনার সংশোধনের জন্য আবেদনটি বাতিল করা হয়েছে।

এখানে একটি নির্দিষ্ট কারণ দেওয়া রয়েছে তা হলো আপনি যা ডকুমেন্ট হিসেবে প্রদান করেছিলেন তার কোন ভ্যালু নেই! অথবা আপনি কোন প্রকার ডকুমেন্ট প্রদান করেননি। আপনাকে এর চেয়ে আরো শক্ত প্রমাণ , কাগজপত্র যুক্ত করে নতুন করে আবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে হবে।
যদি আপনি অফলাইনে এটি দেখতে চান তো আপনাকে নির্বাহি কার্যালয় অফিসে গিয়ে কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। তারা আপনাকে দেখে জানাবে আপনার জমাকৃত কাগজপত্র গুলি সঠিক কিনা। যদি আপনার কোন তথ্য ভুল থাকে বা কোন কাগজপত্র জমা না করেন প্রয়োজন অনুযায়ী, তাহলে আপনার আবেদনটি বাতিল করা হবে।
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন বাতিল হলে করণীয়।
আপনার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন বাতিল হয়ে গেলে, আপনি অবশ্যই বাতিল করার কারণগুলি জানতে হবে। বাতিল করার কারণগুলি নির্ভর করে আপনার আবেদনে কোন ভুল ছিল তার উপর। আপনাকে ফলাফলে নির্দিষ্ট কারণটি উল্লেখ করে দেওয়া হবে।
আপনি যদি মনে করেন যে আপনার আবেদন ভুলভাবে বাতিল করা হয়েছে, তাহলে আপনি আপনার স্থানীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন অফিসে যোগাযোগ করতে পারেন এবং আপনার আবেদনের পুনর্বিবেচনা করার জন্য আবেদন করতে পারেন।
যেসব কারণে জন্ম নিবন্ধন সংশোধন আবেদনের বাতিল করা হয় থাকে দেখে নিতে পারেন। যদি এরপরও আপনার কাছে মনে হয় আপনি সকল তথ্য সঠিক দেওয়ার পরও আবেদনটি বাতিল করা হয়েছে। তাহলে আপনাকে নির্বাহী প্রকৌশলী অফিসে গিয়ে এ বিষয়ে যোগাযোগ করতে হবে।
জন্ম নিবন্ধন আবেদন বাতিল হওয়ার কারণ।
- আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়া হলে।
- আবেদনকারীর কাগজপত্র ভুল বা মিথ্যা প্রমাণিত হলে।
- আবেদনকারীর আবেদন প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় তথ্য বা নথি পাওয়া না গেলে।
এই কারণগুলি সহ আরো বিভিন্ন কারণে আপনার আবেদনটি বাতিল হতে পারে। তাই যখন আপনি আবেদন করবেন সংশোধনের জন্য অবশ্যই সঠিকভাবে সকল ধরনের ডকুমেন্ট কাগজপত্র আপলোড করবেন ও সকল সঠিক তথ্য প্রদান করবেন। তাহলে আশা করা যায় আপনার আবেদনটি দ্রুত সময়ের মধ্যে গ্রহণ হবে।
আশা করি এই আর্টিকেলটি বুঝতে পেরেছেন যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করবেন। এই আর্টিকেল এই পর্যন্তই আরো অনেক বিষয় আর্টিকেল রয়েছে জন্ম নিবন্ধন সম্পর্কিত, চাইলে সে আর্টিকেল গুলো দেখতে পারেন আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।

