চেয়ারম্যান সার্টিফিকেট: সুপ্রিয় দর্শক এই আর্টিকেল থেকে আমরা জানার চেষ্টা করবো চেয়ারম্যান সার্টিফিকেট কি! চেয়ারম্যান সার্টিফিকেট ডাউনলোড সহ অন্যান্য বিষয় সম্পর্কে এই পোস্টে আলোচনা করা হবে। যদি আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন সম্পূর্ণ পোস্ট পড়ার অনুরোধ থাকবে।
চেয়ারম্যান সার্টিফিকেট হল একটি সরকারি সনদপত্র যা একটি নির্দিষ্ট ব্যক্তির নাগরিকত্ব বা অন্য কোনও আইনি অবস্থার প্রমাণ হিসাবে জারি করা হয়। এটি প্রদান করে থাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অথবা পৌরসভা মেয়র। আপনি এটি চাইলে অনলাইনে আবেদন ও ডাউনলোড করতে পারবেন খুব সহজে বিস্তারিত দেখুন।
একনজরে বিষয় শিরোনাম।
চেয়ারম্যান সার্টিফিকেট কি।
চেয়ারম্যান সার্টিফিকেট হলো গুরুত্বপূর্ণ আইনি নথি যা বিভিন্ন সরকারি কাজের জন্য প্রয়োজন হতে পারে। যেমন, একটি নাগরিকত্ব সার্টিফিকেট পাসপোর্ট বা ভিসা পেতে প্রয়োজন হতে পারে। একটি জন্ম নিবন্ধন, স্কুলে ভর্তি, বা চাকরির জন্য প্রয়োজন হতে পারে। চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইন ও ইউনিয়ন পরিষদে পাওয়া যায়।
অনেক ক্ষেত্রে আমাদের এই সার্টিফিকেট প্রয়োজন হয়! যেমন: চাকরির জন্য, স্কুল ভর্তির জন্য, স্থান পরিবর্তন এর জন্য, মৃত্যু সার্টিফিকেট সম্পত্তি হস্তান্তর বা বিবাহের জন্য প্রয়োজন হতে পারে। আরো বিভিন্ন কারণে চেয়ারম্যান সার্টিফিকেট প্রয়োজন হয়। এটি দুটি উপায় অবলম্বন করে আপনি গ্রহণ করতে পারবেন।
- চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইনে আবেদন।
- ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সার্টিফিকেট।
চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইন থেকে আবেদন করা যাবে। তবে বিশেষ কিছু কাজ সম্পন্ন থাকলে অনলাইন থেকে আপনি আবেদন করতে পারবেন। এবং ইউনিয়ন পরিষদ হতে সরাসরি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে, চেয়ারম্যান সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। এর জন্য আপনাকে যে সমস্ত কাগজপত্র সংগ্রহ করতে হবে! যা ব্যবহার করে এবং প্রদান করে আপনি চেয়ারম্যান সার্টিফিকেট পাবেন।
চেয়ারম্যান সার্টিফিকেট করতে কি কি লাগে।
চেয়ারম্যান সার্টিফিকেট করবে কি কি লাগে! অনেকের প্রশ্ন থাকতে পারে। খুব বেশি কাগজপত্র প্রয়োজন নেই! প্রয়োজন অনুযায়ী কয়েকটি কাগজপত্র জমা দিলে আপনি চেয়ারম্যান সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। বিভিন্ন কারণে আমাদের চেয়ারম্যান সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। চেষ্টা করবেন নির্দিষ্ট ডকুমেন্ট বা কাগজপত্র সঠিকভাবে সংগ্রহ করে রাখার জন্য।
যেকোনো সময় আপনি চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। আমরা এখন দেখে নিব সার্টিফিকেট পাওয়ার জন্য কি কি লাগবে।
চেয়ারম্যান সার্টিফিকেট করতে যা যা লাগবে।
- ভোটার আইডি কার্ড (ফটোকপি)
- জন্ম নিবন্ধন সনদ (ফটোকপি)
- পারিবারিক সনদ (যদি থাকে)
- ওয়ারিশ সনদ (যদি থাকে)
চেয়ারম্যান সার্টিফিকেট করতে বেশি কিছুর প্রয়োজন নেই! এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, এর ফটোকপি দিয়ে চেয়ারম্যান সার্টিফিকেট করতে পারবেন। অনলাইনে ও পরিষদ থেকে।
জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ড ব্যাতিত, আরো কোন তথ্য সংযোজন করতে বলা হলে, অবশ্যই সেই তথ্যগুলি সংশোধন করে নিবেন। যেহত বাংলাদেশে অনেক ইউনিয়ন ও সিটি কর্পোরেশন রয়েছে তাই তাদের নিয়মগুলি ভিন্ন হতে পারে। তবে খুব বেশি কাগজপত্র লাগবে না মেই ন ডকুমেন্ট এই দুটি।
চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইনে আবেদন।
চেয়ারম্যান সার্টিফিকেট আবেদন করতে https://prottoyon.gov.bd সাইটে জন্ম নিবন্ধন, বা Nid দিয়ে একাউন্ট তৈরি সম্পুর্ণ করুন। এরপর “চেয়ারম্যান সার্টিফিকেট” আবেদনে ক্লিক করে নির্দিষ্ট ফি জমা দিয়ে চেয়ারম্যান সার্টিফিকেট আবেদন করতে পারবেন। ৭-২০ কর্মদিবসে সনদ আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।
আরো সহজ ভাবে বলতে গেলে যদি আপনি অনলাইন থেকে আবেদন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই prottoyon.gov.bd সাইটে একটি বৈধ সম্পূর্ণ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবং এরপর দেখতে পারবেন নাগরিক অথবা চেয়ারম্যান সার্টিফিকেট নামের অপশন। এখানে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে।
(নোট) অনলাইন থেকে চেয়ারম্যান সার্টিফিকেট আবেদন, করতে লে অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন এই ওয়েবসাইটে আওতাধীন থাকতে হবে। যদি ওয়েবসাইটে আপনার ইউনিয়ন বা পৌরসভা সংযুক্ত করা না থেকে তাহলে অনলাইন থেকে আবেদন করা যাবে না।
অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাকে মোবাইল নাম্বার, সহ আরো অন্যান্য তথ্য ও ছবি প্রদান করতে হবে এই ওয়েবসাইটে। এবং আপনার একাউন্টে ১০০% সম্পূর্ণ করতে হবে। তারপর আপনি হোম পেজ থেকে প্রয়োজনে সেবা গ্রহণ করতে পারবেন।
চেয়ারম্যান সার্টিফিকেট ফরম নমুনা।
সাধারণ একটি নমুনা আপনাদের সামনে প্রদর্শন করা হলো। যদিও প্রতিটি ইউনিয়ন পরিষদে ভিন্ন ভিন্ন সার্টিফিকেটের ধরন থাকতে পারে। এবং বাবে যে তথ্যগুলি রয়েছে যেমন এই আইডি কার্ড বা জন্ম নিবন্ধন এইগুলির ফটোকপি সংযোজন করবেন।
প্রত্যয়ন করা যাইতেছে যে,..………....... তারিখ.
পিতা/স্বামী...........................………….
মাতা.................................…………..
গ্রাম/মহল্লা...………………………………..ডাকঘর,
থানাঃ পালং, জেলাঃ শরীয়তপুর। তিনি শরীয়তপুর পৌরসভার ...............নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। তাহার হোল্ডিং নং............... তিনি জন্মসূত্রে বাংলাদেশী। আমার জানামতে তিনি সমাজ বা রাষ্ট্র বিরোধী কোন কার্যে লিপ্ত নাই। তাহার নৈতিক চরিত্র প্রশংসনীয়। পত
আমি তাহার জীবনের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি।
চেয়ারম্যান,
মোগলহাট ইউনিয়ন পরিষদ।
মোগলহাট ইউনিয়ন পরিষদ শরীয়তপুর।এরকম একটি ফর্ম আপনি সংগ্রহ করবেন ইউনিয়ন পরিষদ হতে। অথবা আপনার ইউনিয়ন পরিষদের যদি নিজস্ব কোন ওয়েবসাইট থাকে তাহলে সেখান থেকে চেয়ারম্যান সার্টিফিকেট pdf সংগ্রহ করবেন।
চেয়ারম্যান সার্টিফিকেট ইউনিয়ন পরিষদ।
চেয়ারম্যান সার্টিফিকেট ইউনিয়ন পরিষদ হতে সবচেয়ে সহজ মাধ্যম। অর্থাৎ যদি আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে সরাসরি উদ্যোক্তার সাথে যোগাযোগ করে সার্টিফিকেট তৈরি করেন তাহলে সবচেয়ে ভালো হবে। অন্যথায় অনলাইন বা ওয়েবসাইট ব্যবহার করে আবেদন করতে হলে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক।
আপনি চাইলে আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে, অথবা পৌরসভার এর সঙ্গে যোগাযোগ করে এই বিষয়গুলি শেয়ার করবেন তাদের সাথে! সেখান থেকে কয়েকটি ডকুমেন্ট জমা দিয়ে চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদ গ্রহণ করতে পারবে।
যদিও এর নির্দিষ্ট কোন ফি নেই, এরপরও চেষ্টা করবেন কিছু টাকা ব্যয় করা। তাহলে আপনার কাজগুলো দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সরকারি নথি, আপনার বিভিন্ন কাজের প্রয়োজন হতে পারে। উপরোক্ত তথ্যগুলি একসাথে করে ইউনিয়ন পরিষদেযোগাযোগ করবেন। তাদের নিজস্ব যদি কোন ফর্ম থাকে তাহলে সেটি সংগ্রহ করতে পারেন এবং সঠিকভাবে সম্পূর্ণ করে পুনরায় জমা দেবেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেখে তা স্বাক্ষর করে দেবে। অথবা তাদের দেখানো নিয়ম অনুযায়ী আপনি একটি ফর্ম তৈরি করবেন। এটি আপনি ইউনিয়ন পরিষদে তৈরি করতে পারবেন অথবা বাহিরে কোন কম্পিউটারের দোকান হতে তৈরি করে নিতে পারবেন।
চেয়ারম্যান সার্টিফিকেট ডাউনলোড।
চেয়ারম্যান সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে বিভিন্ন বিষয় সম্পাদনা বা এডিট করতে হবে। অনলাইনে অনেক ওয়েবসাইট এই ধরনের সার্টিফিকেট তৈরি করে থাকে তবে আপনাকে সার্টিফিকেটটি সংগ্রহ করে পরবর্তী সময় বিভিন্ন তথ্য পরিবর্তন করতে হবে।
এবং নতুন করে আপনার ইউনিয়ন বা সিটি কর্পোরেশন এর নাম ঠিকানা সংযোজন করতে হবে। সর্বশেষ সকল তথ্য পুনরায় দিয়ে ফর্মটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের নিকট জমা দিবে।
নিচে একটি ছবি প্রদর্শন করানো হয়েছে! সাধারণত নাগরিক সনদ অথবা চেয়ারম্যান সার্টিফিকেট এরকম হয়ে থাকে। এটির জন্য আপনার অনেক বড় কাজ আটকে যেতে পারে। তাই কোন সময় প্রয়োজন হলে অবশ্যই ইউনিয়ন পরিষদে গিয়ে আবেদন অথবা অনলাইনে চেয়ারম্যান সার্টিফিকেট আবেদন করবেন। ম্যানুয়ালি ৭ থেকে ১০ দিন সময় লাগে।
তবে আপনাকে রেকমেন্ডেশন বা পরামর্শ দিব আপনি নিজে একটি তৈরি করে নিন, অথবা ইউনিয়ন পরিষদে গিয়ে যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী চেয়ারম্যান সার্টিফিকেট ফরম তৈরি করুন। এবং চেয়ারম্যানের স্বাক্ষর নিন।
চেয়ারম্যান সার্টিফিকেট এর মেয়াদ
চেয়ারম্যান সার্টিফিকেটের মেয়াদ সাধারণত 90 দিন। তবে, কিছু ক্ষেত্রে, যেমন নাগরিকত্ব সার্টিফিকেটের ক্ষেত্রে, এর মেয়াদ 1 বছর বা তারও বেশি হতে পারে। চেয়ারম্যান সার্টিফিকেটের মেয়াদ নির্ধারণের জন্য কোনও নির্দিষ্ট আইন বা বিধিমালা নেই। এটি সাধারণত চেয়ারম্যানের নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভর করে।
আপনি যে কাজে ব্যবহার করেন না কেন, প্রথমত অবস্থায় এটি আপনার গ্রহণযোগ্য অর্থাৎ আপনার পরিচয় নিশ্চিত করার জন্য এটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। একই কর্মস্থলে থাকলে চেয়ারম্যান সার্টিফিকেটের মেয়াদ শেষ হলে আপনাকে আর নতুন করে তৈরি করতে হবে না।
তবে চেয়ারম্যান সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেলে, এটি আর বৈধ নয়। এর অর্থ হল এটি কোনও সরকারি বা বেসরকারি কাজে ব্যবহার করা যাবে না। চেয়ারম্যান সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেলে, আপনাকে নতুন করে আবেদন করতে হবে এবং নতুন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
চেয়ারম্যান সার্টিফিকেট মেয়াদ নির্ধারণ।
সার্টিফিকেটের উদ্দেশ্য: যদি সার্টিফিকেট কোনও নির্দিষ্ট উদ্দেশ্যে প্রয়োজন হয়, যেমন পাসপোর্ট বা ভিসা আবেদনের জন্য, তাহলে এর মেয়াদ কম হতে পারে।
সার্টিফিকেটে প্রদত্ত তথ্যের প্রাসঙ্গিকতা: যদি সার্টিফিকেটে প্রদত্ত তথ্যের প্রাসঙ্গিকতা কমে যায়, তাহলে এর মেয়াদ কম হতে পারে।
সার্টিফিকেট জারি করার সময়: যদি সার্টিফিকেট জারি করার সময় থেকে অনেক সময় অতিবাহিত হয়ে যায়, তাহলে এর মেয়াদ কম হতে পারে।
চেয়ারম্যান সার্টিফিকেটের মেয়াদ সম্পর্কে আরও তথ্যের জন্য, আপনি আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে পারেন।
আমাদের এই আর্টিকেলটি আশা করি আপনার কাছে ভালো লেগেছে। যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাদের সাথে আপনার সমস্যাটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।

