ভোটার আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন: সম্মানিত দর্শক যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন দেখতে চান অথবা বাহির করতে চান এই আর্টিকেলটি আপনার জন্য। আমরা আজকে জানবো কিভাবে NID To birth certificate দেখতে হয় অথবা বের করতে হয় অনলাইন থেকে। Nid দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
অনেকেই রয়েছেন যাদের জন্ম নিবন্ধন সনদ খুঁজে পাচ্ছেন না! বা অন্যান্য কারণে আপাতত আপনার কাছে শুধুমাত্র ভোটার আইডি কার্ড পেয়েছে কিন্তু আপনার জন্ম নিবন্ধন যাচাই করা জরুরী! অথবা এই সনদটি বর্তমানে আপনার প্রয়োজন। এক্ষেত্রে এনআইডি কার্ড ব্যবহার করে আপনি কিন্তু জন্ম নিবন্ধন সনদ অনলাইন থেকে দেখতে পারবেন।
একনজরে বিষয় শিরোনাম।
ভোটার আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন।
ভোটার আইডি কার্ড বাংলাদেশের নাগরিকদের জন্য একটি বাধ্যতামূলক পরিচয়পত্র। এটি একটি ইলেকট্রনিক পরিচয়পত্র যা একজন ব্যক্তির বয়স, ঠিকানা, এবং নাগরিকত্ব প্রমাণ করে। ভোটার আইডি কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি ভোট দিতে পারে, সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ করতে পারে, ভোটার আইডি কার্ড করতে কোন প্রকার জন্ম সনদ প্রয়োজন না হলেও বর্তমানে প্রয়োজন হয়।

জন্ম নিবন্ধন সনদ হলো একটি সরকারি নথি যা একজন ব্যক্তির জন্মের বৈধতা প্রমাণ করে। এটি একটি গুরুত্বপূর্ণ নথি যা একজন ব্যক্তির অধিকার ও সুযোগ-সুবিধা প্রদানে সহায়তা করে। এবং জন্ম নিবন্ধন সনদ একজন ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এটি একজন ব্যক্তির পরিচয়ের প্রমাণ। এটি না থাকায়, একজন ব্যক্তি অনেক সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ করতে পারবেন না। যা আমাদের অনেকের জানা রয়েছে।
এখন কোন কারনে যদি আপনার জন্ম নিবন্ধন প্রয়োজন হয়, তাহলে কিন্তু ভোটার আইডি কার্ডের মাধ্যমে সেটি উত্তোলন করা যাবে। তবে কিছু নিয়ম-নীতি মেনে যদি আপনি ভোটার আইডি কার্ডটি তৈরি করে থাকেন তাহলে জন্ম নিবন্ধন সনদ এখান থেকে পাওয়া যাবে। কিভাবে পাবেন এবং কে পাবে তা আলোচনা করা হবে আর্টিকেলে।
ভোটার আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন বের করা।
যদি আপনি ভোটার হওয়ার সময় জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে থাকেন, এক্ষেত্রে কিন্তু পরবর্তী ভোটার আইডি কার্ড ব্যবহার করে জন্ম নিবন্ধন খুজে পাবেন। যাদের ভোটার আইডি কার্ড তৈরি করার সময় জন্ম নিবন্ধন ব্যবহার করা হয়নি, তারা কিন্তু ভোটার আইডি কার্ডের মাধ্যমে জন্ম নিবন্ধন বের করতে পারবেন না অনলাইন থেকে কোনো ভাবে।
বিশেষ করে যারা অনেক পূর্বে ভোটার আইডি কার্ড তৈরি করেছে, তারা কিন্তু সেই ভোটার আইডি কার্ড ব্যবহার করে জন্ম নিবন্ধন সনদ অনলাইন থেকে বের করতে পারবেন না। এর কোন উপায় নেই। এক্ষেত্রে আপনাকে নতুন জন্ম নিবন্ধন তৈরি করতে হবে। এবং পরবর্তী সময় অনলাইন থেকে যাচাই বা অন্যান্য কাজকর্ম সম্পন্ন করতে পারবেন।
বর্তমানে যারা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতেছেন এবং জন্ম নিবন্ধনের সনদ ব্যবহার করতেছেন তাদের এনআইডি কার্ড ব্যবহারের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ পাওয়া যাবে। কিভাবে পাবেন তা আমি বলে দেবো এবং এর জন্য আপনাকে কি কি কাজ করতে হবে অনলাইনে।
ভোটার আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন বের করার নিয়ম।
ভোটার আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন বের করতে https://services.nidw.gov.bd/nid-pub সাইটে NID নাম্বার দিয়ে রেজিষ্টেশন করুন এবং nid wallet দিয়ে ভেরিফাই করার পর “Profile Details” অপশনে ক্লিক করে “birth Registration Numbar” নিচে দেখতে পারবেন জন্ম নিবন্ধন সনদ সিরিয়াল নাম্বার ও “birth of date” জন্ম তারিখ।
যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে, এবং এটি যদি রিসেন্টলি তৈরি করা হয়ে থাকে, তাহলে এর আইডি কার্ড ব্যবহার করে জন্ম নিবন্ধন অনলাইনে বের করতে পারবেন মাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যে। এর জন্য কিছু নিয়ম ফলো করতে হবে। এর জন্য প্রয়োজন হবে।
- একটি স্মার্ট ফোন।
- ইন্টারনেট পরিষেবা।
- ভোটার আইডি কার্ড।
তাহলে চলুন ভোটার আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন বের করার পদ্ধতি দেখা যাক।
ভোটার আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন বের করার পদ্ধতি।
প্রথমে ডিজিট করুন: https://services.nidw.gov.bd/nid-pub যদি সাইট আগে থেকে একাউন্ট করা না থাকে তাহলে একটি একাউন্ট তৈরি করে নিন। এরপর লগইন করুন।

নতুন রেজিস্ট্রেশন করার পর আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। এটি সঠিকভাবে প্রদান করে পরবর্তী আপনাকে আরো কিছু ডাটা এন্ট্রি সম্পন্ন করতে হবে। যেমন: জেলা, বিভাগ, উপজেলা, ইত্যাদি। এরপর আমাদেরকে বলবে ফেস ভেরিফিকেশন করার জন্য।

প্লে স্টোর হতে একটি অ্যাপ্লিকেশন আপনার মোবাইল ফোনে ইন্সটল করে নিবেন! যারা নাম হচ্ছে “NID WALLET” এখানে যারা এনআইডি কার্ড তাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। তিনটি ধাপ সম্পন্ন করে এনআইডি ওয়ালেট সম্পূর্ন করা যাবে।
এরপর আপনাকে আবার পুনরায় এই পেজে নিয়ে আসা হবে! এবং এখানে রিলোড করার পরবর্তী সময় দেখতে পারবেন আপনার প্রোফাইল ড্যাশবোর্ড চলে এসেছে। এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে ভোটার আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন বের করার জন্য।

প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন। অবশ্য এই পেজটি তখনই পাবেন যখন আপনি এনআইডি ওয়ালেট সঠিকভাবে ভেরিফিকেশন করবেন। যদি আপনার ভাষা বাংলা থাকে তাহলে এরকম দেখা যাবে অথবা ইংরেজি থাকলে ইংরেজি দেখা যাবে।

এরপর দেখা যাবে আমাদের কাঙ্খিত জন্ম নিবন্ধন সনদের ১৭ ভিজিট এর সিরিয়াল নাম্বারটি। এখান থেকে এটি ব্যবহার করতে পারবেন যেকোনো কাজে। এবং চেক করতে পারেন অনলাইন থেকে। জন্ম নিবন্ধন সিরিয়াল নাম্বার এর পাশে জন্ম তারিখ রয়েছে, দুটি ব্যবহার করে অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ যাচাই সহ সকল কাজ করা যাবে। জন্ম নিবন্ধন সনদ যাচাই করার নিয়ম দেখুন।
NID দিয়ে জন্ম নিবন্ধন পাওয়া না গেলে করণীয়।
সকল প্রসেস অনুসরণ করার পরও যদি আপনার জন্ম নিবন্ধন সনদ পাওয়া না যায়, এক্ষেত্রে করণীয় হলো অরজিনাল জন্ম নিবন্ধন সনদ খুজে তা ব্যবহার করা অথবা নতুন করে অনলাইনে আবেদন করা। এখানে মূলত যারা জন্ম নিবন্ধন ব্যবহার করে ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের তথ্যগুলি দেখা যাবে।
কেননা যখন আপনি জন্ম নিবন্ধন ব্যবহার করে, ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছেন তখন সেই সনদের সিরিয়াল নাম্বার উক্ত ভোটার আইডি কার্ডে সংযোজন করে দেওয়া হয়েছে।
কোনক্রমে জন্ম নিবন্ধন হারিয়ে গেলে, এই পদ্ধতি অবলম্বন করে ভোটার আইডি কার্ডের মাধ্যমে জন্ম নিবন্ধন অনলাইন থেকে বের করতে পারবেন। এটি যাচাই করার নিয়ম সম্পর্কে আমাদের ওয়েবসাইটে পূর্বে আর্টিকেল প্রকাশ করা হয়েছে।
সর্বশেষ: এই পদ্ধতি অবলম্বন ছাড়া আপনি কোনভাবেই ভোটার আইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধন বের করতে পারবেন না। যদি না পাওয়া যায় এক্ষেত্রে আপনাকে নতুন করে জন্ম নিবন্ধন সনদ আবেদন করতে হবে। পরবর্তী সময় এটি আপডেট করে ভোটার আইডি কার্ডের সংযোজন করা যাবে।
আমাদের আজকের আর্টিকেলটি এই পর্যন্ত! সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত নতুন সকল আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।

