ওয়েবসাইটের এডমিন অথবা অথর্ কি? কিভাবে এডমিন অথর সেট করতে হয়?

 


ওয়েবসাইটের এডমিন অথবা অথর্ কি ? কিভাবে সেট করতে হয় ? অথর সেট করলে কি সুবিধা হয় ?


আমরা যারা ব্লগার রয়েছি তাদের মধ্যে অনেকেই ওয়েবসাইটের এডমিন অথবা অথর সম্পর্কে জানি, আবার অনেকেই জানিনা ।

আজকের পোস্টের মাধ্যমে আমি একটি ওয়েবসইটের এডমিন এবং অথর কি , কিভাবে এই এডমিন এবং অথর সেট করতে হয়, এডমিন অথবা অথর সেট করলে কি কি সুবিধা পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব  । আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন ।

ওয়েব সাইটের এডমিন কি ??


এডমিন অর্থ হল মালিক । তাই একটি ওয়েব সাইট এর এডমিন হল ওই ওয়েবসাইটের মালিক, যে ওই ওয়েবসাইটের সবকিছু করতে পারবে । যেমন কোনো কিছু এডিট, বিভিন্ন ডিটেইলস চেঞ্জ করতে পারবে, চাইলে কিছু ডিলিট করতে পারবে এককথায় একটি ওয়েবসাইটের সবকিছুই কন্ট্রোল করতে পারবে এডমিন অথবা মালিক ।

তাহলে অথর কি ??


একটি ওয়েবসাইটের অথর হলো ওই ওয়েবসাইটের আংশিক মালিক অর্থাৎ একটি ওয়েবসাইটের সামান্য কিছু কাজ করতে পারবে অথবা যদি এডমিন চায় তাহলে ।

যাদের বড় বড় ওয়েবসাইট রয়েছে, সে সকল ওয়েবসাইটের এডমিনরা পোস্ট লেখা থেকে শুরু করে একটি ওয়েবসাইটের সবকিছু একা কন্ট্রোল করে পারে না । তাই তারা ওয়েবসাইটের জন্য অথর সেট করে । যে তাদের ওয়েবসাইটে শুধুমাত্র পোস্ট করতে পারবে, আর কিছুই করতে পারবে না ।

কোন কিছু চেঞ্জ করতে পারবে না, কোন কিছু ডিলিট করতে পারবে না, শুধুমাত্র পোস্ট করতে পারবে এবং ওই অথর কে নিয়ন্ত্রন করবে ওই ওয়েবসাইটের এডমিন । একটি ওয়েবসাইটে একাধিক অথর সেট করা যায় ।

ওয়েবসাইটে অথর সেট করার সুবিধাঃ-


সাধারণত অনেক বড় বড় সাইটের এডমিন রা অথর সেট করে । কারণ তারা একা পোস্ট করা পোস্টগুলো শেয়ার করা ইত্যাদি ইত্যাদি কাজগুলো সামলে উঠে পারেনা । এই জন্য তাদের ওয়েবসাইটে কিছু অথর সেট করে রাখে যারা পোস্ট করে দিবে । বিনিময়ে এডমিন সেই সকল অথর দের কিছু আর্থিক সহযোগিতা করে থাকে । যেটা এডমিন এবং অথরের মাঝে ঢিল হয় । এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার ।

এই অথর সেট করলে এডমিন অনেকটা ফ্রি থাকে । কারণ পোস্ট লেখা টপিক খুঁজে বের করা থেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি পোস্ট করতে অনেক সময় লাগে । যেটা এডমিন কে আলাদাভাবে দিতে হচ্ছে না ।

এবার চলুন জেনে নিই কিভাবে ওয়েব সাইটের এডমিন অথবা অথর সেটআপ করতে হয় । তার জন্য নিচে দেওয়া ভিডিওটি ভালো করে দেখলেই সবকিছু বুঝতে পারবেন ।

আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি । তারপরও বুঝতে কোনরকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.