অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করা যাবে! আপনার জন্ম নিবন্ধন সনদটি অরিজিনাল নাকি ডুবলিকেট অথবা ভুয়া তা যাচাই করতে অবশ্যই অনলাইন থেকে জন্ম নিবন্ধন যাচাই করে নিবেন। অনলাইনে বর্তমান সময়ে সকল কিছুর পাশাপাশি ঘরে বসে জন্ম নিবন্ধন সনদ যাচাই এবং অন্যান্য তথ্য সংশোধন করা যাচ্ছে। আপনি এখন ঘরে বসে আপনার জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে পারবেন মুঠফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে।
কোন ব্যক্তির জন্ম এবং মৃত্যুর সকল ধরনের রেকর্ড পাওয়া যাচ্ছে জেনারেল জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন কার্যালয় ওয়েবসাইটে! কোন শিশু জন্মগ্রহণ করার পরবর্তী সময় ইউনিয়ন ওয়ার্ড কাউন্সিলর একটি লিস্ট নিয়ে থাকে এবং পরবর্তী সময়ে এটি দিয়ে একটি জন্ম নিবন্ধন সনদ তৈরি করে থাকে। এবং কোন ব্যক্তির মৃত্যুর পর তার সনদের জন্য এই ওয়েবসাইট থেকেই কার্যক্রম সম্পন্ন করা হয়।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই।
মুঠোফোন অথবা কম্পিউটার ব্যবহার করে আপনি অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। এর জন্য কোন প্রকার টাকা পয়সা প্রয়োজন হবে না শুধুমাত্র ডিভাইসে ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। এবং জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে অনলাইনে তথ্য অনুসন্ধান করা যাবে। সঠিকভাবে তথ্য দেওয়ার পর যদি অনুসন্ধান সঠিক ফলাফল আসে তাহলে বুঝতে পারবেন আপনার জন্ম নিবন্ধন অনলাইনে বর্তমানে রয়েছে।
এবং সঠিক তথ্য দেওয়ার পর অনুসন্ধান করলে যদি দেখা যায় কোন প্রকার তথ্য প্রদান করতেছে না! অথবা ভুল দেখাচ্ছে এক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে নেই, নতুন করে এটির আবেদন করতে হবে। ঘরে বসেই আপনি জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংগ্রহ করে আবেদন সম্পূর্ণ করতে হবে।

দেখুন আমি সঠিক তথ্য দিয়েছি এবং আমার জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান ফলাফল চলে এসেছে! এভাবে আপনি অনলাইন থেকে জন্ম নিবন্ধটি যাচাই করতে পারবেন। এবং সকল ধরনের তথ্য অনুসন্ধান করে দেখতে পারবেন ঠিক বা ভুল রয়েছে কিনা।
অনলাইনে ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই।
যদি আপনার জন্ম নিবন্ধন ১৬ ডিজিটের হয়, তাহলে আপনাকে অবশ্যই ১৭ ডিজিটে রূপান্তর করতে হবে। এটি করার জন্য, আপনাকে জন্ম নিবন্ধন নম্বরের শেষর ৫ ডিজিটের পূর্বে একটি (0) যুক্ত করতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার জন্ম নিবন্ধন নম্বর 198609154281 হয়, তাহলে ১৭ ডিজিটে রূপান্তরিত জন্ম নিবন্ধন নম্বর হবে 1986091054281।
অনেকের এখনো ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন বা হাতের লেখা জন্ম নিবন্ধন রয়েছে। এটি কিন্তু সরাসরি অনলাইনে যাচাই করতে পারবেন না। কেননা এটি নিবন্ধিত করা হয়েছে তবে ১৭ ডিজিটের সিরিয়াল নাম্বার করে তার পরবর্তী সময়।
যদি এটি আপনি চেক করতে চান অবশ্যই আপনাকে উপরোক্ত নিয়মকে অনুসরণ করতে হবে। এর পরও যদি কোন প্রকার ফলাফল পাওয়া না যায় তাহলে বুঝে নিবেন আপনার সনদ অনলাইনে নেই। আপনাকে নতুন করে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে হবে, এটি ঘরে বসে অনলাইনে করতে পারবেন। অথবা ইউনিয়ন পরিষদে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে আবেদন করা যাবে।
আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে হয়। যদি আপনার কোন কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাদের সাথে আপনার সমস্যাটি শেয়ার করবেন। পরবর্তী আর্টিকেল পড়ার অনুরোধ থাকবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ।

