যারা নতুন ব্লগিং করছেন অথবা করবেন বলে ভাবছেন বা পোস্ট লেখার ভয়ে ব্লগিং ছেড়ে দিয়েছেন, তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ
পোস্ট টি একটু বড় হতে পারে কিন্তু কথা দিচ্ছি এই পোস্টটি পড়ে ব্লগিংয়ে আপনার অনেক কাজে লাগবে । আমি যেহেতু বাংলাতে ব্লগিং করি সেহেতু বাংলা ব্লগিং নিয়েই কথা বলব । তো বন্ধুরা ব্লগিং শুরু করে কিছুদিন পর ছেড়ে দেয়ার কি কারণ হতে পারে ?
এক এক জনের কাছে এক এক রকম কারণ হতে পারে । কিন্তু আমার কাছে নতুন ব্লগারদের কিছুদিন পর ছেড়ে দেয়ার একটাই কারণ মনে হয়, তাহলো পোস্ট লেখার ভয় ।
কারণ পোস্ট লেখার জন্য যে কোন একটি বিষয় বা টপিক খুঁজে বের করা যায় । কিন্তু সমস্যা হল সেই বিষয়ে টপিকে কনটেন্ট লেখা ! যারা কম্পিউটার ব্যবহার করে , তারা মোটামুটি বাংলাতে টাইপ করতে পারলেও যারা মোবাইল ব্যবহার করে ব্লগিং করে, আমার মনে হয় তারা খুব ভালো একটা বাংলা টাইপিং করতে পারে না ।
আর যদিও কম্পিউটার বা মোবাইলে টাইপ করতে পারে তারপরও এক একটি কনটেন্ট 500 থেকে 700 ওয়ার্ল্ডের লেখার জন্য অনেক সময় দরকার । যার ফলে আমরা বিরক্ত বোধ করি । আর এই কারণে অনেকে ব্লগিং করা ছেড়ে দিয়েছে । কিন্তু আজকের এই পোস্ট টি পড়ার পর যারা টাইপ করতে ভয় পান , তারা আরো বেশি ব্লগিংয়ে আগ্রহী হবেন ।
তাছাড়া কম্পিউটার বা মোবাইল এর মাধ্যমে যারা বাংলাতে খুব ভালো টাইপিং করতে পারেন , তাঁদের আমি চ্যালেঞ্জ করছি আমি মোবাইল দিয়ে বাংলা টাইপ করবো । কিন্তু কেউ আমার সাথে টাইপ করে পারবেন না । কি অবাক হচ্ছেন ? এত জোর দিয়ে কি করে বলছি ,কারন তার পিছনে একটা তো কারন আছে । তো চলুন কথা না বাড়িয়ে কারণটি জেনে নিই ।
মুখে যা বলবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে বাংলাতে তাই লেখা হয়ে যাবে ।
তো বন্ধুরা বর্তমানে এমন কোন ব্যক্তি নেই যারা অ্যান্ড্রয়েড ফোন সাথে ইন্টারনেট ব্যবহার করে না । আমরা এই মোবাইলের মাধ্যমে আমাদের ব্লগে কনটেন্ট লিখতে পারি । সে যত বড়ই হোক না কেন । খুব অল্প সময়ে বাংলাতে কনটেন্ট গুলো লিখে ফেলতে পারি, একটি সিস্টেম করার মাধ্যমে ।
শুধু যে ব্লগে বাংলাতে পোস্ট লিখতে পারবেন তা নয় ।।এই সিস্টেমটি করার পর মুখে যা বলবেন আপনার মোবাইলে একটা বাংলাতে লেখা হয়ে যাব।
এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে ?
প্রথমত, এই সিস্টেমটি করতে হলে আপনার ফোনের নেট কানেক্ট থাকতে হবে । অর্থাৎ ,আপনি যদি মুখে বলে বাংলাতে লিখতে চান তাহলে আপনার ফোনের নেট কানেক্ট অবশ্যই থাকতে হবে ।
দ্বিতীয়ত , আপনার ফোনে এটি সেটিং করতে হবে ।
সেটিংটি করার জন্য আপনার এন্ড্রয়েড ফোনে যতগুলা অ্যাপস আছে তার মধ্যে দেখবেন Google নামে একটা অ্যাপস রয়েছে , এই গুগোল অ্যাপস টি কে গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিবেন ।আপনার ফোনে নেট কানেক্ট করে গুগোল অ্যাপসটি ওপেন করবেন ।
তারপর আপনার সামনে দুটো অপশন আসবে, একটি জিমেইল দিয়ে সাইন ইন করতে বলবে , দ্বিতীয় টি স্কিপ করে যেতে বলবে । আপনি আগে থেকেই যদি গুগল গুগল ক্রোমে আপনার জিমেইল দিয়ে সাইন ইন করা থাকে তাহলে আর সাইন ইন করা লাগবে না ।
তো যাই হোক সাইন-ইন করবেন অথবা স্কিপ করে যাবেন । তারপর নতুন একটি ইন্টার দেখতে পাবেন , নিচের দিকে দেখবেন More একটা অপশন রয়েছে । আপনার এই More অপশনে ক্লিক করে দিবেন ।
তারপর দেখতে পাবেন Setting রয়েছে। এই Setting এ ক্লিক করার পর একটা Voice অপশন দেখতে পাবেন । আপনি এই Voice অপশনে ক্লিক করার পর প্রথম দিকে দেখতে পাবেন Language ।
তো আপনার এই Language অপশন উপর ক্লিক করে দিবেন , তারপর দেখতে পারবেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ চলে আসছে । একটু নিচের দিকে দেখতে পাবেন English (US) মার্ক করা রয়েছে ।
তো আপনারা এটার উপর টাচ করে অ্যান্টিক করে দিবেন । আবার নিচের দিকে নামতে থাকবেন, নামতে নামতে দেখতে পারবে বাংলা (বাংলাদেশ ) আর বাংলা (ইন্ডিয়া) অপশন চলে আসছে । তো আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশের উপর টাচ করবেন । আর যদি ইন্ডিয়া থেকে হন তাহলে বাংলা ইন্ডিয়ার উপর টাচ করবেন, তাহলে দেখতে পাবেন মার্ক হয়ে গেছে ।
এবার নিচের দিকে দেখেন একটা Save অপশন চলে রয়েছে । তো এই Save অপশন এর উপর ক্লিক করে দিবেন । এবার এখান থেকে বের হয়ে যাবেন ।
এখন আপনি আপনার ব্লগে প্রবেশ করবেন পোস্ট লেখার জন্য । তো পোস্ট লেখার অপশন এ গেলে নিশ্চয়ই আপনার কি-বোর্ড ওপেন হয়ে যাবে সাধারণ ফোনের কিবোর্ড থাকে। আপনার কিবোর্ডে দেখবেন মাইক্রোফোন অপশন দেওয়া আছে । আপনারা সরাসরি এর উপর টাচ করে দিবেন ।
এবার আপনি মুখে যা বলবেন দেখবেন অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে বাংলাতে । কিন্তু শর্ত হলো আপনার মুখে কিন্তু স্পষ্ট ভাবে বলতে হবে , তা না হলে ঠিকঠাকমতো বাংলা লেখা হবে না , উল্টোপাল্টা লেখা হয় যাবে ।
শুধু ব্লগে পোস্ট লেখার সময় বাংলায় লেখা হবে তা নয় , এখন আপনার ফোনে কোন কিছু লেখার সময় মাইক্রোফোন অপশন এর উপর ক্লিক করে মুখে যা বলবেন তাই বাংলাতে লেখা হয়ে যাবে ।
আশা করি বুঝতে পেরেছেন । আর এই পোস্টটি যদি আপনার এতোটুকু উপকারে আসে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন । এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
