তাই একজন সফল বা ইউটিউবে কিভাবে হব বা হওয়ার উপায় কি ? এ বিষয়ে জানার অনেকের রুচি রয়েছে । একজন সফল ইউটিউবার বলতে বোঝায় ইউটিউব চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার হয়েছে এবং যার ভিডিওগুলো  অনেক ভিউ হয় । 

তারা নিজেদের ইউটিউব চ্যানেল থেকে অনলাইনে মাসে এত টাকা ইনকাম করছে , যে তারা আলাদাভাবে কোন কাজ করার প্রয়োজন হচ্ছে না । অর্থাৎ ইউটিউব তাদের ক্যারিয়ার গড়া যাচ্ছে ।

 সফল ইউটিউবার বলতে আপনি কোন টার্গেট নিয়ে কাজ করছেন , সেটা আপনার উপর নির্ভর করে  । আপনার জন্য ইউটিউব এর সফলতা অন্য কোনো পরিকল্পনা রাখতে পারে । কিন্তু আজ 90% ইউটিউব চ্যানেলের মালিকরা ইউটিউব এর সফলতা মানে মনে করে চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার এবং আপলোড দেওয়া ভিডিওতে হাজার হাজার ভিউ । কেননা চ্যানেল হাজার হাজার সাবস্ক্রাইবার আপলোড করা ভিডিওতে হাজার হাজার ভিউ ভাল ভাবে দাঁড়িয়ে পড়ে । 

তারপর সেই ইউটিউব চ্যানেল মাসে মাসে আপনাকে কত হাজার হাজার টাকা দিবে তা আপনি চিন্তাও করতে পারবেন না । এমন অনেকেই ইউটিউব চ্যানেল রয়েছে যাদের সাবস্ক্রাইভ সংখ্যা মিলিয়ন মিলিয়ন । তাদের প্রতি বছরে কম করে হলেও বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম হয় । একটা মাত্র ইউটিউব চ্যানেল থেকে । 

এবার চলুন শুরু করি 

একজন সফল ইউটিউবার হতে কি লাগে ??

আজ বেশির ভাগ লোক ইউটিউব থেকে টাকা ইনকাম এর উদ্দেশ্যে  একটি  ইউটিউব তৈরি করে । তাতে ভিডিও আপলোড দিছে । হয়তো আপনিও এটাই করছেন । কিন্তু কিছুদিন মন দিয়ে কাজ করার পর হয়তো আপনি নিরাশ হয়ে পড়ছেন । কারণ আপনি এত কষ্ট করে ভিডিও বানিয়ে সেই ভিডিওগুলো আপলোড করছেন কিন্তু তাতে কোন ভিউজ সাবস্ক্রাইবার আসছেনা ।

 কি ঠিক বললাম তো ? তাই একজন ভালো ইউটিউবার সফল ইউটিউবার এতটা সহজ নয় , যতটা আমরা মনে করি  । কিন্তু কিছু সাধারণ নিয়ম বা উপায় মেনে চললে আপনি খুব সহজেই একজন সফল ইউটিউবার হতে পারবেন । 

সর্বপ্রথম আপনার প্রয়োজন হবেঃ-

  •  নিজের কাজের প্রতি বিশ্বাস
  •  ধৈর্য
  •  একাগ্রতা
  •  কাজে মন থাকা 
  • সফল হব এমন ইচ্ছা 

এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনিও একদিন সফল ইউটিউবার হতে পারবেন । তারপর একজন সফল ইউটিউবার হওয়ার জন্য নিচে লিখা কথাগুলো ভালভাবে বুঝতে হবে । 

সফল ইউটিউবার হওয়ার উপায়ঃ-

 একজন সফল ইউটিউবার হওয়ার জন্য আপনার মন দিয়ে কাজ করার পাশাপাশি আরও অনেক কিছু করতে হবে । কিন্তু কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ এবং সফল হওয়ার ইচ্ছা থাকতে হবে

 1 জনপ্রিয় এবং প্রয়োজনীয় বিষয় নিয়ে ভিডিও তৈরি করা ঃ-

আপনাদের অনেক সময় বলা হবে যে নিজের পছন্দ মত বিষয় নিয়ে ভিডিও বানাবেন । কিন্তু আমি আপনাকে বলব লোকদের বুঝিয়ে ভিডিও তৈরি করুন । রুচি বুঝিয়ে যে ভিডিও গুলো সবসময় দেখতে পছন্দ করে এবং ইউটিউবে সার্চ করে । কারণ আপনি যদি আপনার পছন্দমত ভিডিও তৈরি করেন তাহলে সেই ভিডিওগুলো লোকেরা পছন্দ নাও করতে পারে । কারণ আপনার ইন্টারেস্ট আর তাদের ইন্টারেস্ট আলাদা হবে আপনি ভিডিও তৈরি করতে থাকবেন কিন্তু সেগুলো কখনো ভালোবাসবে না ।

তাহলে আপনার সাবস্ক্রাইব করবে না । তাই ভিডিওতে অধিক ভিউস পাওয়ার জন্য আপনার এমন বিষয় টপিক খুঁজতে হবে যে বিষয়ে বা লোকদের মধ্যে অনেক জনপ্রিয় এবং প্রয়োজন ।

2 ইন্টারেস্টিং এবং তথ্যমূলক ভিডিও তৈরি করা ঃ-

সব সময় এমন ভিডিও তৈরি করার চেষ্টা করবেন , যে ভিডিও গুলো দেখতে লোকেরা পছন্দ করে ।আপনি যে বিষয় ভিডিও তৈরি কথা ভাবছেন সেই বিষয়ে জ্ঞান নিয়ে পদ্ধতি প্রতিটি জিনিস বিস্তারিত ভাবে বুঝিয়ে ভিডিওটি বানাবেন । যে আপনার ভিডিও দেখবেন এ টু জেড আপনার ভিডিও দেখে বুঝতে পারবে ।

ফলে আপনার ভিডিও অনেক জনপ্রিয় হয়ে উঠবে অল্প সময়ে । মনে রাখবেন  যতটা বেশি বিস্তারিত এবং তথ্য দিয়ে ভিডিও তৈরি করবেন ততই বেশি লোকেরা আপনার ভিডিও দেখতে পছন্দ করবে ।আপনি ইউটিউবে যে কোন বিষয়ে সার্চ করে দেখুন প্রথমদিকে যে ভিডিও গুলো আসবে সেই ভিডিও গুলির মধ্যে বিস্তারিত এবং বেশি তথ্য দিয়ে ভিডিও বানানো হয়েছে তাই এরকম তথ্যপূর্ণ জনপ্রিয় ভিডিও প্লে ইউটিউব সার্চ এর প্রথম দিকে দেখানো হয...

3 কোয়ালিটি এবং ক্রিয়েটিভ ভিডিও তৈরি ঃ-

আজকাল ইউটিউবে গিয়ে যেকোনো বিষয়ে সার্চ করলে দেখবেন আপনার টপিকের উপর অনেক ভিডিও চলে আসবে । অর্থাৎ বর্তমানে হাজার হাজার লোকেরা প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করছে । তাই প্রতিযোগিতা অনেকগুণ বেড়ে গেছে । যেকোন সমস্যার সমাধান লোকেদের কাছে তাদের সমস্যার সমাধান পাওয়া অনেক ভিডিও রয়েছে, যেগুলো তারা দেখে যেকোন সমস্যার সমাধান সহজেই পড়ে নিতে পারে । এক্ষেত্রে আপনি যদি সৃজনশীল ভিডিও তৈরি করতে না পারেন তাহলে ইউটিউবে আজকের দিনে অনেকটাই কঠিন । আপনি খুঁজে নিতে হবে যেগুলো ব্যাপারে বিশেষ কিছু অর্থাৎ খুব সামান্য পরিমাণ ভিডিও ইউটিউবে বা ইন্টারনেটে রয়েছে এবং প্রতি মানুষের আগ্রহ রয়েছে ।

 4 ভিডিও এসইও এর দিকে মন দাওঃ-

 ইউটিউব এর ভিডিও তে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দ্বারা অধিক ভিউ পাওয়ার জন্য সব থেকে জরুরি হলো ইউটিউব ভিডিও এসইও । ইউটিউব এর ভিডিও গুলোতে সঠিকভাবে এশীয় করলে গুগল সার্চ এবং ইউটিউব ভিডিও সার্চ থেকে অধিক ভিউস পাওয়ার সুযোগ অনেকটাই বেড়ে যায় । ফলে আপনার চ্যানেল সফলতা দিকে এগোতে থাকে । তাই প্রত্যেকটি ভিডিও আপলোড করার পর তার আগে সঠিকভাবে প্রয়োজনীয় এসইও অবশ্যই করতে হবে । সোজা কথায় বলতে গেলে এমন টপিক নিয়ে ভিডিও বানাতে হবে যে বিষয়ে জানতে চায় কিন্তু সেই বিষয়ে আগে থেকেই ইউটিউবে ভিডিও নাই । অন্য মানুষের থেকে আপনার মধ্যে আলাদা কি আছে কোন বিষয় আপনার ট্যালেন্ট আছে এবং কি ভিডিও আপনি বানাতে পারেন  । যেগুলো জন্য কিন্তু ইউটিউবে সেগুলো পরিমাণ খুবই কম এমন বিষয় ভেবে আপনাকে ভিডিও বানাতে হবে । এভাবে ক্রিয়েটিভ কাজ করলে সহজে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসবে এবং তার সাথে বাড়বে সাবস্ক্রাইবার । তাহলে আপনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন । আর সাথে সাথে ভিডিওর দিকে আপনার নজর দিতে হবে । আজ ফাস্ট ইন্টারনেটের যুগ , আপনার ভিডিও এইচডি হওয়া দরকার এবং তাতে কিছু আকর্ষণীয় ভিডিও অবশ্যই ব্যবহার করবেন ।

 5 নিয়মিত ভিডিও আপলোড করা ঃ-

প্রত্যেক নতুন ইউটিউবাররা এই ভুলটা অবশ্যই করেন । তারা নিজেদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে না ।অনেকেই আবার কিছুদিন ভিডিও আপলোড করার পর যখন তাদের ভিডিওতে ভিউ আসে না তখন তারা ভিডিও বানানো  বাদ দিয়ে দেই এবং আপলোড করার ইচ্ছা হারিয়ে ফেলে । আবার অনেকেই হতাশ হয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দেয় । কিন্তু এটা তাদের সব থেকে বড় ভুল কারণ যে কোন বিষয়ে সফল হতে কিছুটা তো সময় লাগবে তাই ইউটিউব আপনার নতুন চ্যানেল এবং ভিডিওগুলো কে বিশ্বাস করতে সময় নেয় ।

 আপনি সবকিছু ভুলে কেবল ভালো এবং প্রয়োজনীয় ভিডিও ভিডিও তৈরি করে প্রতিদিন না হোক মাসে একদিন যে কোন একটি নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করতে থাকুন । আপনার ভিডিওর টপিক   যদি ভালো হয়ে থাকে তাহলে লোকের আপনার আপলোড করা ভিডিও গুলো কে পছন্দ করতে থাকবে । ফলে ভিউ এবং সাবস্ক্রাইবার দুটোই বাড়বে ।মনে রাখবেন ভিডিওতে ভিউজ  আসছে কিনা সেটা নিয়ে হতাশ হবেন না । কেবল ভালো ভালো ভিডিও বানিয়ে নিয়মিত চ্যানেলে আপলোড করতে থাকুন এর ফল আপনি চোখের সামনেই দেখতে পাবেন ।

6 চ্যানেলের বিষয়টি মনে রাখুনঃ-

 একজন সফল ইউটিউবার এর চ্যানেলে সব থেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নিজের চ্যানেলের প্রধান বিষয়টি মাথায় রেখে ভিডিও বানানো  । অর্থাৎ আপনার চ্যানেলে আপনি কি ধরনের ভিডিও আপলোড করছেন হ্যাঁ আপনি যে টপিক নিয়ে চ্যানেলে ভিডিও বানাবেন সব সময় ওই একই টপিক নিয়েই আপনাকে ভিডিও বানাতে হবে । 

উদাহরণস্বরূপ আপনি যদি ব্লগিং ওয়েবসাইট অথবা টেকনোলজি বিষয়ক ভিডিও তৈরি করে থাকেন , তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনার প্রত্যেকটি ভিডিও জানো ব্লগিং ওয়েবসাইট বা টেকনোলজি বিষয়ক হয়ে থাকে । এতে আপনার সাবস্ক্রাইবার সব সময় সে বিষয়ে ভিডিও পাবেন যে বিষয়ে তারা ভিডিও দেখতে চাই । এতে আপনার সাবস্ক্রাইবার খুব দ্রুত বাড়বে আবার আপনার সাবস্ক্রাইব করা আপনাকে সবসময় সাপোর্ট করবে । কারণ যারা কেবল ব্লগিং ওয়েবসাইট টেকনোলজি বিষয়ক ভিডিও দেখার জন্য আপনার চ্যানেল টি সাবস্ক্রাইব করেছেন । অর্থাৎ হঠাৎ করে আপনি যদি কমেডি , মোটিভেশনাল ভিডিও আপলোড করেন তাহলে হয়তো আপনার বেশিরভাগ সাবস্ক্রাইব ভিডিওটি দেখবেন না আপনার চ্যানেল ডাউন হতে থাকবে এতে আপনার আপলোড করা ভিডিওতে ভিউ কমে যাবে এবং অনেক সাবস্ক্রাইবার আপনার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দেবে । তাই অবশ্যই মনে রাখবেন একটি সফল ইউটিউবার ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য নিজের টপিকটি মাথায় রেখেই ভিডিও বানিয়ে আপলোড করতে হবে ।

7 বিনা কারণে ভিডিও লম্বা বানাবেন নাঃ-

 মেইন টপিক নিয়ে কথা বলুন । অনেকেই এই ভুল করেন আপনি যে বিষয় বা টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন সেই টপিক এর ব্যাপারে সবটা জেনেও শুধুমাত্র সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন । এতে যারা আপনার ভিডিও দেখবেন তারা ভিডিওটি দেখতে পছন্দ করবে এবং বিরক্ত হবেন না । যদি আপনি ভিডিওটি লম্বা বানানোর উদ্দেশ্যে অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক কিছু তথ্য ভিডিও তে যোগ করে ভিডিও তৈরি করেন তাহলে সেই ভিডিও দেখে লোকেরা বিরক্ত হবে এবং সাথে সাথে আপনার ভিডিওটি না দেখেই চলে যাবে এতে আপনার ভিডিও ইউটিউবে নজরে মূল্যহীন এবং অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে ।যার ফলে ইউটিউব আপনার ভিডিও কে সার্চ রেজাল্ট এবং রিলেটেড ভিডিও সেকশনে কখনো দেখাবে না । ফলে আপনার ভিডিওতে ভিউ একেবারে কম হয়ে যাবে এবং সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা একেবারে জিরো হয়ে যাবে । তাই যে বিষয় আপনি ভিডিয়ো তৈরি করছেন সেই বিষয়টি ভালোভাবে উপস্থাপন করুন যত বেশি সময় লোকেরা আপনার ভিডিও দেখবে ততটাই  আপনার ওই ভিডিওটি লাইক করবেন অর্থাৎ ইউটিউবে সার্চ রেজাল্টের উপর দিকে উঠে আসবে ।

বলা কথাগুলো মনে রেখে কাজ করলে আপনি ভাল ফলাফল অবশ্যই দেখতে পাবেন এবং একজন সফল ইউটিউবার হতে পারবেন । একটা কথা মনে রাখবেন যা সহজে পাওয়া যায় তা সহজেই হারিয়ে যায় । তাই একটু কষ্ট করে আপনি যদি ইউটিউবে সিস্টেম টা বুঝতে পারেন তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবেনা । কিন্তু সবথেকে বেশি জরুরি নিজের ওপর বিশ্বাস রেখে মন দিয়ে কাজ করা এবং ওই কাজের ফলাফল পাওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা । ভবিষ্যতে নিজের চ্যানেল থেকে কত টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয়ে মন না দিয়ে কেবল কাজ করলে সফলতা পাওয়া নিশ্চিত ।তবে সফল হতে কত সময় লাগবে সেটা কেবল আপনার কাজের উপর নির্ভর করবে ।

 ইউটিউব এর সফলতা পেয়ে কি লাভ ? 

ইউটিউব এ সফলতা পেয়ে কি লাভ হবে সেটা হয়তো আপনি ভালো করেই জানেন । ইউটিউব অনলাইনে টাকা ইনকাম করার সবথেকে জনপ্রিয় বিশ্বাসী এবং লাভজনক একটি মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে । দেশ-বিদেশের লক্ষ লক্ষ সফল ইউটিউবার নিজের ইউটিউব চ্যানেল থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে । এই ব্যাপারটা হয়তো আপনি জানেন তাই একজন সফল ইউটিউবার হতে পারলে , আপনি নিজের একটি ইনকামের রাস্তা তৈরি করে নিতে পারবেন । হয়তোবা আপনার ক্যারিয়ার ইউটিউব করে দিতে পারবে ।

আশা করি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি তারপরও যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ।