ক্লিক করলেই ইনকাম । এটা কি সত্যিই, বিস্তারিত,,,

  

ক্লিক করলেই ইনকাম !


টাকা আমাদের সবার প্রয়োজন , কথায় আছেন টাকার গন্ধ পেলে নাকি কাঠের পুতুল হাত বাড়িয়ে দেয় । ধনী ,মধ্যবিত্ত , গরিব , সবাই টাকার প্রয়োজন যার যত আছে তার আরো প্রয়োজন । শুধু গরীব বা মধ্যবিত্ত যে টাকা প্রয়োজন তা কিন্তু না । আমার মনে হয় সবচেয়ে বেশি টাকার প্রয়োজন ধনীদের । তবে এটা থেকেও বেশি টাকার দরকার যারা বেকার বসে আছেন ।

ক্লিক করলেই ইনকাম । এটা কি সত্যি ?


তাদের মাথায় সব সময় একটাই চিন্তা টাকা টাকা আর টাকা । কিভাবে টাকা ইনকাম করা যায় সব সময় তাদের মাথায় এই চিন্তায় থাকেন কারণ বাসা থেকে প্রতিমাসে খরচের জন্য যে টাকা দেয় তা কখনোই পর্যাপ্ত নয় । তবে কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে আলাদা । 

তাই সব সময় চিন্তা করি কিভাবে অল্প সময়ে অল্প কষ্ট করে বেশি বেশি টাকা ইনকাম করা যায় । অনেক স্টুডেন্ট টিউশনি করে টাকা ইনকাম করেন বা অন্যান্য চাকরি করে ইনকাম করেন কিন্তু বেশিরভাগ অনলাইনে কিছু একটা করার চিন্তাভাবনা করে অর্থাৎ অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই চিন্তায় তারা করে থাকে । কিভাবে টাকা ইনকাম করব তাহলে দেখবেন ইউটিউব এবং গুগোল এ হাজার হাজার ভিডিও পোস্ট রয়েছে । 

তো সেই সব ভিডিও টাইটেল এবং ভিডিওতে এমন ভাবে বলা হয় যাতে , যে কেউ ওই কাজ করতে আগ্রহী হয় ।

যেমন ঃ-
  • রয়েছে ফ্রিতে নিয়ে নিন 500 টাকা বিকাশে পেমেন্ট
  • ক্লিক করলেই ইনকাম
  • আজি পেলাম 500 টাকা
  • মোবাইল দিয়ে ইনকাম করুন হাজার হাজার টাকা
ইত্যাদি .

এমন হাজারো হাজারো ভিডিও রয়েছে এ সকল ভিডিওতে বেশিরভাগই দেখানো হয় কোন অ্যাপস ডাউনলোড করে কিছু টেক্স কমপ্লিট এর মাধ্যমে অথবা বিজ্ঞাপনে ক্লিক করে পয়েন্ট অর্জন করা । আপনি হয়তো একটা কথা জানেন যা সহজেই পাওয়া যায় তা সহজেই হারিয়ে যায় । 

এ সকল ভিডিও গুলো অর্থাৎ এই সকল ভিডিওতে যে সকল কাজ দেখানো হয় তার থেকে অনেক সময় পেমেন্ট পাওয়া যায় না আর পাইলেও খুব সামান্য আবার এই স্থায়িত্ব খুবই কম । যারা এমবি কিনে ব্যাবহার করেন তারা একটু হিসাব করলে দেখবেন যে সকল ভিডিও দেখে কোন অ্যাপস এর মাধ্যমে এক মাসে যে টাকা ইনকাম করবেন তাতে হয়তো আপনার এমবি খরচ উঠবেজারা।

তো এখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমার রুমে তো সব সময় ওয়াইফাই কানেকশন থাকে তাহলে আমার সমস্যা কি ??তো আপনাকে বলছি আপনি ঐ কাজের পেছনে এই একমাস যত সময় দিয়েছেন ওই সময়ের দাম আপনাকে কে দেবে ?? অথবা আপনার ফোনের যে পেশার পড়েছে তাতে আপনার ফোনে যে ক্ষতি হয়েছে তার মূল্য বা কে দেবে ?

অ্যাপস গুলো আপনার মাধ্যমে ঠিকই যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করে নেয় সেই হিসাবে আপনাকে খুব সামান্য টাকা দেয় । আর্নিং অ্যাপস গুলো বেশি হলে দু তিন মাস থেকে তবে কিছু কিছু অ্যাপস আছে অনেকদিন টিকে থাকে তবে তার পরিমাণ খুব কম । 

এই অ্যাপসগুলোকে যতদিন থাকবে ততদিন আপনি ওই সামান্য পরিমাণ আর্নিং করতে পারবেন । আর যখনই থাকবে না তখনই আপনার বসে থাকতে হবে অর্থাৎ এই অ্যাপস এর অস্তিত্ব যতদিন আপনার অস্তিত্ব ততদিন ।

তাই এই অ্যাপস এর পিছনে আপনি যে সময়টা দিবেন সময়টায় আপনার বৃথা যাবে ইউটিউব গুগল থেকে এসকল ভিডিও পোস্ট দেখে অনলাইনে সহজে টাকা ইনকাম করা যায় এরকম কোন কাজের পিছনে সময় নষ্ট করবেন না বা ছুটবেন না । 

বিশেষ করে অ্যাপস এর মাধ্যমে টাকা ইনকাম করা যায় এর পিছনে তো ছুটবেন না । অনলাইনে ক্যারিয়ার গড়তে হলে ইনকাম করতে হলে আপনাকে এমন কিছু জানতে হবে এমন কিছু কিছু দক্ষ হতে হবে যার প্রয়োজন অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ।

তাই এই অ্যাপস এর পিছনে অর্থাৎ অল্প কিছু টাকা ইনকামের জন্য আপনি যে সময় টা দিবেন সময়টা যদি আপনি কোন একটি স্থায়ী কাজ শেখার পিছনে দেন তাহলে ভবিষ্যতে আপনাকে হয়তো সুন্দর একটি ক্যারিয়ার উপহার দিবেন । 

অনলাইন আর্নিং করা কঠিন কিন্তু একবার আপনি যদি সিস্টেম টা বুঝতে পারেন তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না । 

অনলাইনে কিভাবে দীর্ঘ সময় ধরে মোটামুটি সহজে ইনকাম করবেন তারউপর একটি পোস্ট সিরিজ আকারে নিয়ে আসতে যাচ্ছি । আপনি যদি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।তাহলে আরও দ্রুত পোস্টগুলো করার চেষ্টা করব ।

এতোক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.