
ব্লগ নিশ কি? (what is blog niche in bangla)
নিশ এর অর্থ হল বিষয় বা টপিক। ব্লগারে আপনি যে বিষয়ের উপর নিয়মিত লিখবেন সেটাই আপনার নিশ। যেকোনো ব্লগ শুরু করার আগে কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনি ব্লগে পোষ্ট লিখবেন সেটা সঠিকভাবে নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ।
বেশিরভাগ নতুন ব্লগারদের দেখা যায় গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম এর আশায় তাড়াহুড়ো করে যে কোন একটা বিষয় ব্লগে পোষ্ট লিখতে শুরু করেন।
কিন্তু যে বিষয়ে পোষ্ট লিখেছেন ওই বিষয়ে যথেষ্ট আগ্রহ না থাকার কারণে খুব অল্পসময়ের মধ্যেই ব্লগে পোস্ট লেখার আগ্রহ হারিয়ে ফেলে।
এছাড়া সঠিক নিস বা টপিক নির্বাচন না করে তাড়াহুড়ো ভাবে পোস্ট লেখার কারণে দেখা যায় যে টপিকে পোস্ট লিখছি ওই টপিকের ভিজিটর আসছে না। কারণ আপনার ইচ্ছামত পোস্ট লিখলে ভিজিটর কখনও হবেনা।
এইজন্য ব্লগ তৈরি করার প্রথম এই নির্বাচন করতে হবে, কোন টপিকে পোস্ট লিখলে ভিজিটর বেশি পাওয়া যাবে এবং বেশি ইনকাম করা যাবে। যদি আপনি সঠিক নিস বা টপিক নির্বাচন না করে পোস্ট লিখতে থাকেন তাহলে আপনার সময় এবং শ্রম দুটোই বৃথা যাবে। ফলে ইনকাম করতে পারবেন না এবং কিছুদিন পরে নিজেই ভাবতে থাকবেন ব্লক থেকে কখনো ইনকাম করা যায় না।
তাই একটি ওয়েবসাইট তৈরি করার পূর্বে অবশ্যই সঠিক নিস নির্বাচন করতে হবে। সঠিক নিস নির্বাচন করলে দ্রুত ওয়েবসাইট ভালো রেঙ্ক এবং ইনকাম করা যায়।
ব্লগ নিশ দুই ধরনের হয়ে থাকে:
- মাল্টি নিশ ব্লগ বা নিশ ব্লগ
- মাইক্রো নিশ ব্লগ
মাল্টি নিস বা নিস ব্লগ হলো একটি সাইটে অনেকগুলো কি ওয়ার্ড ফোকাস করে আর্টিকেল লেখা হয়। অনেক ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন টপিকের উপর পোস্ট পাবলিশ করছে।
যেমনঃ অনলাইন ইনকাম এর উপর পোস্ট করছে , আবার কোনো কোনো সময় এডুকেশন রিলেটেড পোস্ট করছে, আবার কখনও কখনও বিভিন্ন গ্যাজেট রিভিউ করছে ইত্যাদি ইত্যাদি।
অর্থাৎ যে ওয়েবসাইটে বিভিন্ন টপিকে পোস্ট পাবলিশ করা হয় তাকে মাল্টি নিস বা নিস ব্লগ বলে।
মাইক্রো ব্লগ নিশ কী (what is micro niche blog in bangla)?
মাইক্রো নিস ব্লক সাইট হল যে সাইটে একটি নির্দিষ্ট টপিক বা কিওয়ার্ড প্রকাশ করে পোস্ট পাবলিশ
করা হয়। অনেক ওয়েবসাইট দেখবেন শুধুমাত্র একটা টপিকের উপর পোস্ট পাবলিশ করে। যেমন কোন ওয়েবসাইটে দেখবেন হেলথ রিলেটেড পোস্ট করছে। ওই ওয়েবসাইটে হেলথ রিলেটেড পোস্ট ছাড়া আর কোন পোস্ট করেনা। একটি নির্দিষ্ট টপিক বা নিস বা কিওয়ার্ড ফোকাস করে যে ওয়েবসাইট তৈরি করা হয় তাকে মাইক্রো নিস ব্লগ বলে।
মাল্টি নিশ ব্লগিং VS মাইক্রো নিশ ব্লগিং
মাল্টি নিস এবং মাইক্রো নিসসত্যি কথা বলতে মাল্টি নিস ব্লগ ওয়েবসাইট এর থেকে মাইক্রো নিস ব্লগ ওয়েবসাইট কে গুগোল বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং ভিজিটর মাল্টি নিস ব্লগ ওয়েবসাইট এর থেকে মাইক্রো নিস ব্লগ ওয়েবসাইট বেশি পছন্দ করে।
ফলে মাইক্রো নিস ব্লগ ওয়েবসাইট খুব দ্রুত গুগলে রেঙ্ক করে, ভিজিটর ও বৃদ্ধি পায় সেইসাথে ইনকাম বেশি হয়।
কেন ওয়েবসাইট তৈরি করার আগে নিস বাছাই করবেন ?
আপনি নিজেই ভেবে দেখুন আপনি ব্লগিং রিলেটেড কোন বিষয় নিয়ে গুগলের সার্চ করলেন অনেকগুলো ওয়েবসাইট সেখানে দেখতে পাবেন।
একটা ওয়েবসাইটে দেখলেন বিভিন্ন টপিকের উপর পোস্ট রয়েছে তার মধ্যে ব্লগিং রিলেটেড পোস্ট করেছে। তাহলে বুঝতে পারলেন এটা মাল্টি নিস ব্লগ ওয়েবসাইট।
আর একটি ওয়েবসাইটে আপনি পেয়ে গেলেন যেখানে শুধুমাত্র ব্লগ রিলেটেড রয়েছে। আগে যে মাল্টি নিস ব্লগ ওয়েবসাইটে ব্লগ রিলেটেড পোস্ট করেছেন ওই পোস্ট ও আপনার ভালো লেগেছে এবং পরে যে মাইক্রো নিস ব্লগ ওয়েবসাইটে শুধুমাত্র রিলেটেড পোস্ট পড়লেন এটাও ভালো লেগেছে।
এখন আপনি কোন ওয়েবসাইট টি বেশি ভিজিট করবেন? যেখানে শুধুমাত্র ব্লগিং রিলেটেড পোস্ট করা হয় এই ওয়েবসাইট, নাকি যেখানে অনেক ধরনের পোস্ট এর মাঝে মাঝে ব্লগ রিলেটেড পোস্ট করে এই ওয়েবসাইট।
আমার মনে হয় নিশ্চয়ই আপনি যে টপি খুঁজছেন শুধুমাত্র ওই টপিক নিয়ে যে ওয়েবসাইটে পোস্ট করা হবে নিশ্চয়ই ওই ওয়েবসাইট ভিজিট করবেন। এজন্য আমি সাজেস্ট করবো অবশ্যই একটি মাইক্রো নিস ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন যেখানে শুধুমাত্র একটি নির্দিষ্ট টপিক বা কিওয়ার্ড এর উপর পোষ্ট পাবলিশ করবেন।
একটি নিস বাছাই করার আগে তিনটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন।
কম্পিটিশন (Niche For Competition)
আপনি যে নিস বা টপিক নিয়ে ব্লগিং শুরু করবেন ভাবছেন, ওই টপিক বা নিস এর কম্পেটিশন কেমন রয়েছে এটা অবশ্যই জানা দরকার। আপনি এমন একটা টপিকে ওয়েবসাইট তৈরী করলেন যে টপিকের উপর অলরেডি গুগোল প্রচুর ওয়েবসাইট রয়েছে।
তাহলে আপনার ওয়েবসাইট গুগোল এর রেংক কলাতে প্রচুর পরিশ্রম করতে হবে এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
তাই অবশ্যই টপিক বা নিস বেছে নেওয়ার আগে কীওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ডের কম্পিটিশন লো এবং সার্চ ভলিউম বেশি দেখে নিস নির্বাচন করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার জন্য সরাসরি গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে পারেন।
ভিজিটর (Niche For Audience)
আপনার হয়তো জেনে থাকবেন একটি ওয়েবসাইটের প্রাণ বলা হয় ভিজিটরকে। আপনার ওয়েবসাইট দেখতে যত সুন্দর হোক না কেন ওয়েবসাইটে পোস্ট গুলো যতই ভালো করে লেখেন না কেন যদি ভিজিটর না থাকে তাহলে আপনার ওই ওয়েবসাইটের কোনো মূল্য থাকবে না।
একটা সময় দেখবেন আপনার ব্লগিং করার ইচ্ছাটাই হারিয়ে যাবে। কারণ আপনি এত কষ্ট করছেন কিন্তু তার ফল কিছুই দেখতে পাচ্ছেন না।
এইজন্য ব্লগিং করার পূর্বে অবশ্যই রিচার্জ করে নিতে হবে যে টপিকে আপনি ব্লগিং করবেন ভাবছেন ওই টপিকে ভিজিটর কেমন হবে। অর্থাৎ আপনার ইচ্ছামত ওয়েবসাইটে পোস্ট লিখলে ওই পোস্টে কেমন ভিউজ আসবেনা।
তাই রিসার্চ করে জানতে হবে ভিজিটর কি টপিকের উপর সার্চ করছে বা ভিজিটর কি টপিকে বেশি বেশি জানতে চাই। ভিজিটর এর কথা মাথায় রেখে ওয়েবসাইটের টপিক বা নিস নির্বাচন করতে হবে তাহলে খুব দ্রুত ভালো রেসপন্স পাওয়া যাবে।
ইনকাম (Niche For Income)
আমরা যতই কষ্ট করি না কেন সেখান থেকে ইনকাম অবশ্যই আশা করে থাকি। কিন্তু আপনি এত কষ্ট করছেন সেখান থেকে যদি কোনো ইনকাম করতে না পারেন তাহলে আমার মনে হয় না কেউ ইনকাম ছাড়া কাজ করতে চাইবে।
ঠিক তেমনি ইচ্ছামত একটা টপিকে ব্লগিং শুরু করলে সেখান থেকে খুব ভালো ইনকাম আশা করা যায় না।
একটু রিসার্চ করলে জানতে পারবেন কোন কোন ওয়েবসাইটে 10 হাজার ভিজিটর থেকে 100 ডলার ইনকাম হয়। আবার কোন কোন ওয়েবসাইটে ওই দশ হাজার ভিজিটর থেকে মাত্র 40 বা 50 ডলার ইনকাম হয়।
তাহলে বুঝতেই পারলেন ভিজিটর একই কিন্তু ইনকাম কম বেশি। এটার কারণ হলো অ্যাডসেন্সে অ্যাপ্রভ হওয়ার পর গুগোল আমাদের ওয়েবসাইটের টপিকের উপর ভিত্তি করে ওই টপিক রিলেটেড অ্যাড শো করায়। ফলে অ্যাডগুলোতে বেশি বেশি ক্লিক পড়ে এবং ইনকাম হয়।
তাই যারা অ্যাডগুলো প্রোভাইড করে থাকে ওই এড কোম্পানি কিছু কিছু টপিক রিলেটেড অ্যাডগুলোতে বেশি টাকা দেয় আবার কিছু কিছু অ্যাডগুলোতে কম টাকা দেয়। আপনি হয়তো এডসেন্স একাউন্টে খেয়াল করেছেন সিপিসি একটা অপশন থাকে।
সি পি সি এর পূর্ণরূপ হলো কস্ট পার ক্লিক। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে অ্যাডগুলো শো করবে ওই অ্যাডগুলোতে প্রতি ক্লিকে গুগোল কত সেন্ট বা ডলার প্রদান করছে। এইজন্য দেখবেন বেশি সিপিসি হলে ইনকাম বেশি হয় আবার কম সিপিসি হলে ইনকাম কম হয়।
তাই টপিক বা নিস নির্বাচন করার পূর্বে রে সার্চ করে দেখে নিতে হবে কোন টপিকে সিপিসি বেশি থাকে। আর এইটা চেক করার জন্য অবশ্যইআপনার টপিকের উপর কিওয়ার্ড রিসার্চ করতে হবে যেটা গুগল কিওয়ার্ড প্ল্যানার এর মাধ্যমে করতে পারবেন।
কিভাবে ব্লগের জন্য নিস বাছাই করবেন?
গুগল সার্চ (Google search)
এতক্ষণে হয়তো আপনারা জেনে গেছেন ব্লগারের জন্য নিস বা টপিক নির্বাচন করতে হলে অবশ্যই ভিজিটরের কথা মাথায় রেখে নিস নির্বাচন করতে হবে। এখন আপনি কি করে বুঝবেন কোন টপিকে ভিজিটর বেশি সার্চ করে ?
এইটা জানার জন্য আমাদের গুগল মামা রয়েছে। আপনি যে টপিক নিয়ে ব্লগিং শুরু করবেন ভাবছেন , ওই টপিক লিখে গুগলে সার্চ করেন। দেখবেন ওই টপিকের উপর ভিত্তি করে আরো অনেকগুলো সার্চ রেজাল্ট গুগল মামা আপনাকে দেখাবে যেটা নিয়ে ভিজিটর বেশি বেশি সার্চ করছে। এইখান থেকেই আপনি সহজে নিস বা টপিক আইডিয়া পেয়ে যাবেন।
অ্যামাজন ওয়েবসাইট ( Find Amazon )
আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ওয়েবসাইট তৈরী করতে চান, তাহলে আপনি সরাসরি অ্যামাজন ওয়েব সাইটে যে সকল প্রোডাক্ট বেশি সেল হচ্ছে ঐ সকল প্রোডাক্ট গুলো নিয়ে রিসার্চ করতে পারেন। তারপর ওইখান থেকে যেকোন একটা প্রোডাক্ট নিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। সব থেকে মজার ব্যাপার হলো অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটে দুইভাবে ইনকাম হয়।
- প্রথমত অ্যাফিলিয়েট থেকে ইনকাম
- দ্বিতীয়: ওই একই সাইটে এডসেন্স থেকে ইনকাম
তবে অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই আপনাকে প্রচুর রিচার্জ এবং কষ্ট করতে হবে।
ইয়াহু উত্তর (Yahoo Answer)
আপনারা হয়তো জেনে থাকবেন গুগলের মত yahoo.com একটা সার্চ ইঞ্জিন রয়েছে। এই yahoo.com এর মাধ্যমে আপনি আপনার কিওয়ার্ড সার্চ করে নিস এর আইডিয়া নিতে পারেন।
